জাতীয় ফিচার

কাতার আমিরের রয়েল অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরের মধ্যে লন্ডনের উদ্দেশে রওনা করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এফ এম জাহিদ হোসেন। তিনি বলেন, “দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় লন্ডনে নেওয়া ছাড়া বিকল্প নেই। গতকাল থেকে আজ পর্যন্ত তিন দফা ভার্চুয়াল ও সরাসরি বৈঠকে যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা এ সিদ্ধান্তে একমত হয়েছেন।”

তিনি আরও জানান, বিমানে যাত্রাপথে যাতে কোনো জটিলতা না হয়, সেজন্য বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সঙ্গে থাকবেন। লন্ডনে পৌঁছানোর পর তিনি আগের মতোই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, যেখানে তাঁর লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ ও আর্থ্রাইটিসের বিশেষায়িত চিকিৎসা চলবে।

অধ্যাপক জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী এর আগেও ঘুরে দাঁড়িয়েছেন, ইনশাল্লাহ এবারও সুস্থ হয়ে দেশে ফিরবেন।” তিনি পরিবারের পক্ষ থেকে তারেক রহমান, জোবাইদা রহমান, জায়মা রহমান, শর্মিলা রহমান, জাফিয়া-জাহিয়া রহমান ও শামীম এস্কান্দারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সহযোগিতার জন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, তিন বাহিনী প্রধান, আইনশৃঙ্খলা বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এবং চীন, রাশিয়া, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তান দূতাবাসকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি একই কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়ে প্রায় চার মাস চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরেছিলেন খালেদা জিয়া। এরপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস, হৃদরোগ ও আর্থ্রাইটিসে ভুগছেন।

দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছে তাঁর পরিবার ও দল।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র