জাতীয় ফিচার

“এমপি আনার হত্যায় জড়িত সবাইকেই আইনের আওতায় হবে”

 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে আমাদের কাছে তিনজন গ্রেফতার রয়েছেন। ভারতে গ্রেফতার রয়েছেন দুজন। এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেভাবে জড়িত তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

শনিবার মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ঝিনাইদহ থেকে আমরা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ করছি, এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়নি।

আক্তারুজ্জামান শাহীন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহীন কাঠমান্ডু থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। শাহীনের বিষয়ে ভারতীয় পুলিশকে আমরা জানিয়েছি। শাহীন ভারতীয় পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। পাশাপাশি বাংলাদেশ পুলিশের এনসিবির মাধ্যমে যাবতীয় তথ্য পাঠিয়েছি। ইন্টারপোলকে এনসিবি অবহিত করেছে। এছাড়া বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে কথা বলবো। সিয়াম ও জিহাদ কলকাতা পুলিশের হাতে (গ্রেফতার) রয়েছেন। আনারকে পৈশাচিক কায়দায় হত্যা করে মরদেহ গুমের ঘটনা জানেন সিয়াম ও জিহাদ। এ দুজনকে নিয়ে অভিযান চালালে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। প্রয়োজনবোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করবো।

আরও পড়ুনঃ আগামী ১০ জুন থেকে এইচএসসির প্রবেশপত্র দেয়া শুরু হবে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র