উপদেষ্টা পরিষদের সভায় খালেদা জিয়ার কামনায় দোয়া
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত দিয়ে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেওয়া হয় এবং সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেন।
একই সভায় এনজিও খাতের দীর্ঘদিনের জটিলতা কমানোর পদক্ষেপ ও প্রবাসীদের মুক্তি নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন বিশ্লেষকরা।





