জাতীয় ফিচার

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতেও অর্থনীতি চাঙ্গা রাখার প্রতিশ্রুতি অর্থ উপদেষ্টার

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির সময়েও অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনীতিতে কোনো স্থবিরতার সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে সচল থাকবে।”

ড. সালেহউদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ছুটির সময় ব্যাংকিং কার্যক্রমের সময়সূচি ও কোরবানির পশুর হাট পরিচালনার নির্দেশনা জারি করেছে।

তিনি বলেন, “কোন দিন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে, তা স্পষ্ট করা হয়েছে। পশুর হাটও নির্ধারিত নিয়মে চলবে।”

আগামী ৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৫ থেকে ১২ জুন পর্যন্ত, এবং ১৩-১৪ জুন সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন।

এই দীর্ঘ ছুটি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “অন্য দেশে এর চেয়ে দীর্ঘ ছুটি থাকে। যেমন, বড়দিনে ২০-২৫ দিন এবং নেপালে দুর্গাপূজায় ৩০ দিনের ছুটি দেওয়া হয়। তবুও দেশের অর্থনীতি চলবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র