অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ
সরকারি চাকরি থেকে অবসরে গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।
আরও পড়ুনঃ দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর দেয়া হলো।
তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ডসহ ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।






পুলিশের নতুন আইজিপি হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন - tathyasangjog
September 22, 2022[…] আরও পড়ুনঃ অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ […]
নারী ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ করায় ২ পুলিশকে প্রত্যাহার - tathyasangjog
September 22, 2022[…] আরও পড়ুনঃ অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ […]