জাতীয় ফিচার

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং যে পরিমাণ চাল ও গম আমদানি করা হচ্ছে, তাতে দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং যে পরিমাণ চাল ও গম আমদানি করা হচ্ছে, তাতে দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। খাদ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষের কষ্ট হলেও বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার খাদ্যবান্ধব কর্মসূচিসহ নানা কর্মসূচি নিয়েছে।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যখন গমের দাম বেশি থাকে, তখন মানুষ চালের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু আমাদের যে খাদ্য মজুত রয়েছে, তাতে মঙ্গাপীড়িত অঞ্চলসহ কোথাও সংকট হবে না। বোরোর জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুনঃ গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

মন্ত্রী জানা, রাশিয়ায় এখনো নিষেধাজ্ঞা থাকায় পযাপ্ত সার পাওয়া নিয়ে একটি আশঙ্কা রয়েছে। তবে যে কোনভাবেই হোক আগামী বোরো মৌসুম পর্যন্ত প্রয়োজনীয় পরিমাণ সার সংগ্রহ ও সরবরাহ করা হবে।

এদিকে ডিমের দাম বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দু-তিন মাসের মধ্যে কমে যাবে। তবে চাষিদের কথা বিবেচনায় রেখে ডিম আমদানি করা উচিত হবে না।

রিপোর্টার

About Author

2 Comments

  1. অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ - tathyasangjog

    September 22, 2022

    […] আরও পড়ুনঃ দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র