ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে এনবিআর, দুদক; এতে সরকারের কোন হাত নেই
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এসব বিষয়ে সরকারের কোনো হাত নেই।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জামিনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আন্দোলনে নামার ঘোষণা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সেটা বিএনপি বলতে পারে। তবে আপনারা নির্বাচন দেখেছেন।
তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করবেন মানুষ সেদিকেই মনোযোগ দিচ্ছেন। বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। তারা আন্দোলন করতে চেষ্টা করুক।
আরও পড়ুনঃ “রোহিঙ্গাদের জন্য ভোগান্তির শিকার কক্সবাজারের ৩০ লাখ বাসিন্দা”





