ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ; নিহত ৭
ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই হারুনুর রশিদ জানান, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ সাতজন নিহত হন। এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ “রোহিঙ্গাদের জন্য ভোগান্তির শিকার কক্সবাজারের ৩০ লাখ বাসিন্দা”





