ডিপিডিসির আওতাধীন এলাকায় আজ লোডশেডিং নেই
বিদ্যুতের ঘাটতি কমাতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং হচ্ছে। তবে রোববার (১৮ সেপ্টেম্বর) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিপিডিসি।
আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে
প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। ফলে হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
সব ঠিক থাকলে, ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। উল্লেখ্য, ১৯ জুলাই থেকে চলছে সারাদেশে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং।






মার্কিন দূতাবাসে চাকরি, ২ লাখের বেশি বেতন, সপ্তাহে ২ দিন ছুটি - tathyasangjog
September 18, 2022[…] […]