‘ইত্যাদি’র এবারের আয়োজন ঝালকাঠিতে, সম্প্রচার ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’এবার আয়োজিত হতে যাচ্ছে ঝালকাঠিতে। হানিফ সংকেতের উপস্থাপনায় তিন মাস পর পর প্রচারিত এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।
প্রায় ৩০ বছর ধরে প্রচারিত ‘ইত্যাদি’,বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচার হয় ১৯৮৯ সালে।
আরও পড়ুন: ১৮ সেপ্টম্বর যে বিখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ঝালকাঠির গাবখান ব্রিজ সংলগ্ন ধানসিঁড়ি ইকোপার্কে ইত্যাদি ধারণ করা হবে।
এরই মধ্যে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে।
সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা এ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিটিভিতে আগামী ৩০ সেপ্টেম্বর মূল পর্ব সম্প্রচারিত হবে।






'হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল' দেখা যাবে জনি-আম্বারের আইনি লড়াই - tathyasangjog
September 18, 2022[…] […]