জুলাই বিপ্লবের সাহসী প্রতিবেদন: শফিকুল আলমের সোপা অ্যাওয়ার্ড জয়
জুলাই গণঅভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে সাহসী প্রতিবেদনের জন্য ‘সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া (সোপা) অ্যাওয়ার্ডস ২০২৫’-এ সম্মানসূচক স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র সাবেক ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। ব
র্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পুরস্কারপ্রাপ্তির বিষয়টি জানিয়ে শফিকুল আলম লেখেন, “জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কভারেজের জন্য আমি সোপা থেকে সম্মানসূচক স্বীকৃতি পেয়েছি। এটি আমার জন্য বিশেষ গর্বের মুহূর্ত।” তিনি পোস্টে সোপা’র সনদের ছবি প্রকাশ করেন, যেখানে তাঁর এই অর্জনের কথা উল্লেখ রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় শফিকুল আলম এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রকাশিত শেখ হাসিনার আকস্মিক দেশত্যাগের এক্সক্লুসিভ প্রতিবেদন বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই প্রতিবেদন তাঁর সাংবাদিকতার সাহস ও পেশাদারিত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।





