জাতীয় ফিচার

জানুয়ারি থেকে সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

প্রাথমিক বিদ্যালয়

২০২৩ সালের শুরুতেই অর্থ্যাৎ জানুয়ারি মাস থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এক শিফটে চলবে।

৩০ অক্টোবর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ বিষয়ে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।

তিনি বলেন, তিন হাজার ৩৩৭টি স্কুলে শিক্ষক সংখ্যা বেশি। সেগুলো এক শিফটে করে নিচ্ছি। আবার অনেক জায়গায় আছে দুই শিফটে পরিচালিত হয়, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোর সংখ্যা ১৩ হাজার ৮০৯টি। যার মধ্যে এক হাজার ৩৪৮ বিদ্যালয়ে রুমের সংখ্যা সাত বা তার বেশি।

আমিনুল ইসলাম খান বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু পাশাপাশি একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে।

সচিব বলেন, এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কোথাও শিক্ষার্থী কম, কোথাও জায়গা কম। বিভাগ, জেলা বা উপজেলা অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে।

তবে এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এক শিফটে হলে আমরা তিন ঘণ্টার জায়গায় প্রায় পাঁচ ঘণ্টা পড়াতে পারবো। দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে। এর মধ্যে এখনো ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে।

আরও পড়ুন : হাত সুন্দর হলেই চাকরি পাবেন এই রেস্তোরায়

রিপোর্টার

About Author

26 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র