আজ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে
দেশের ১৫ জেলায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ, খেলার সূচিতে আরও থাকছে
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগেরই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত।
এদিকে ফেনীতে রোববার সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।






বরগুনা-বাকেরগঞ্জ সড়কে রুট পারমিটের দাবিতে বরগুনায় ধর্মঘট - tathyasangjog
September 19, 2022[…] আরও পড়ুন: আজ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে […]