জাতীয় ফিচার

বরগুনা-বাকেরগঞ্জ সড়কে রুট পারমিটের দাবিতে বরগুনায় ধর্মঘট

বরগুনায় অনির্দিষ্টকালের ধর্মঘট

বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচলের দাবিতে জেলায় চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটে ঢাকা রুটের সব বাস বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে রোববার অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি।

বরগুনার পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ বাবলু বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল করে। সে সময় ঢাকা থেকে বরগুনার দূরত্ব ১৫ ঘণ্টারও বেশি ছিল। অথচ রুট পারমিট না থাকার অজুহাতে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশাল বাস মালিক সমিতি।

আরও পড়ুন: আজ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে

তিনি আরও বলেন, এতে মির্জাগঞ্জ-পটুয়াখালী কিংবা আমতলী-বরগুনা ফেরি পার হয়ে চলাচল করে ঢাকা-বরগুনা রুটের বাস। ৫ ঘণ্টার স্থানে এতে ঢাকা-বরগুনা রুটে সময় লাগে ১০ ঘণ্টারও বেশি।

এদিকে, ধর্মঘটের কারণে সিএনজিচালিত অটোরিকশা বা বিকল্প বাহনে ভাড়া চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। জরুরি প্রয়োজনে অনেকে আবার হেঁটে হেঁটে গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র