জাতীয় দেশ সংযোগ ফিচার

৩ পণ্যের জিআই সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

বৈঠকের শুরুতেই শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী।

টাঙ্গাইল শাড়ির জিআই সার্টিফিকেট নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়। ভারতের কালচারাল মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে টাঙ্গাইল শাড়িকে ভারতের বলে দাবি করে। পরে অবশ্য বিতর্কের মুখে সেই পোস্ট সরিয়ে নেয় মন্ত্রণালয়। এরপরই টাঙ্গাইল শাড়ির জিআই সনদের বিষয়টি সামনে আসে।

আরও পড়ুনঃ সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র