কুমিল্লায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ; নিহত ৫
কুমিল্লার দাউদকান্দির কচুয়া এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার কচুয়া এলাকার মহানন্দে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: কালাঘোনা দক্ষিণ নগর এলাকার মৃত চিত্ররঞ্জন মণ্ডলের ছেলে পিযুজ মণ্ডল (২৮), আনুয়া খোলা এলাকার মৃত শরাফত উল্লাহ স্ত্রীর জাহানারা বেগম (৫৫) ও ছেলে মো. শফি উল্লাহ, দাউদকান্দি দক্ষিণ নগর এলাকার রুহুল আমিনের ছেলে মনির মিয়া (৩৫) এবং দাউদকান্দি ধরজখোলা এলাকা ওহিদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩৮)।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন,পুলিশ জানায়, সকালে দাউদকান্দি গৌরিপুর মুখী একটি অটোরিকশার সঙ্গে কচুয়ামুখী কাভার্ড ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উদ্ধার করে দাউদকান্দি গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী





