সয়াবিন তেলের দাম ৫ টাকা কমলো
খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা ও পাম তেলের দাম ৪ টাকা কমিয়েছে সরকার
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯২ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭২ টাকা এবং ৫ লিটারের বোতল ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাম তেল বিক্রি হচ্ছে ১২১ টাকায় লিটার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও মূল্য পর্যালোচনা করে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় সয়াবিন তেল ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম পড়বে ৯০৬ টাকা।
এছাড়া পাম তেলের দাম ৪ টাকা কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
আরও পড়ুনঃ যাদের হাতে রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত; প্রশ্ন ওবায়দুল কাদেরের





