২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
উলেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন ২৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন, চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের সুবিধা মতো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরাও অপেক্ষায় আছি। আমরা যেকোনো দিন তারিখ পেয়ে যেতে পারি। তারিখ নির্দিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেয়া হবে।
সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ঠিক করেছে ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা।
আরও পড়ুনঃ “মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো”






যুক্তরাষ্ট্রে ঝড়-তুষারপাতে নিহত ৩ - tathyasangjog
December 15, 2022[…] […]
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী - tathyasangjog
December 15, 2022[…] […]