জাতীয় দেশ সংযোগ রাজনীতি

সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়: খাদ্যমন্ত্রী

জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অনেকেই প্রশ্ন করেন সনাতন ধর্মের মানুষ নৌকায় ভোট দেয় কেন? আমি বলি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে সনাতন ধর্মের মানুষ হয় যুদ্ধে গিয়েছিল নতুবা জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল। স্বাধীনতা লাভের পরে আওয়ামী লীগ সরকারই আবার তাদের দেশে ফিরিয়ে এনেছিল। সনাতন ধর্মের মানুষ বেইমান না তাই নৌকায় ভোট দেয়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে বাঙালি ভাবতে হবে। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। ভয় পেলে চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে এ দেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষের এখানে সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাসের অধিকার আছে। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। এ অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে।

আরও পড়ুনঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র