“শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মানুষের মুখে হাসি ফুটেছে”
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশে গণতন্ত্র ফিরেছে, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের মুখে হাসি ফুটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে শেখ হাসিনার সরকারের জনপ্রিয়তা আছে কি না, তা দেখার জন্য আমি বিএনপিকে আগামী নির্বাচনে আসার অনুরোধ জানাই। ২০০৮ সালের নির্বাচনে তারা খালেদা জিয়ার নেতৃত্বে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশ নিয়ে প্রথমে ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনী ট্রেনে উঠে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি অনুরোধ করবো, আসুন এবারের নির্বাচনে অংশগ্রহণ করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সমর্থন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে সফর করেছেন। যারা সফরে ছিলেন, তারা দেখতে পেরেছে কিভাবে প্রধানমন্ত্রীকে জাপান সম্মান করেছে। তারা বাংলাদেশকে সহায়তা করার জন্য ৩০ বিলিয়ন ইয়েন চুক্তি করেছে। আর যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা তাদের ভুল অনুধাবন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক ছুটির দিনে প্রধানমন্ত্রীর জন্য অনুষ্ঠান ডেকেছে। কারণ শনিবার ছাড়া প্রধানমন্ত্রীর কোনো সময় ছিল না। শুধু প্রধানমন্ত্রীর জন্য তারা অনুষ্ঠান করেছে, নতুন করে বাংলাদেশে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বলেছেন, আপনি আমার আইডল। আমার স্ত্রী ও সন্তানরা আপনাকে আইডল মানেন।
এ সময় বিএনপি নেতাদের চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেবরা যদি এগুলো শুনতে না পান, তাহলে কানের ডাক্তার দেখান। যদি দেখতে না পান, তাহলে চোখের ডাক্তার দেখান। আপনাদের যে চিকিৎসক সংগঠন ড্যাব আছে, তাদের থেকে চিকিৎসা নেন। তারা না পারলে, আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের কাছ থেকে চিকিৎসা নেন।’
ড. হাছান বলেন, “সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স ও হেলথ ইনডেক্সে বাংলাদেশ ভারতকেও অতিক্রম করেছে। আমরা মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকে ২০২১ সালে অতিক্রম করেছি। এ সাফল্যে ভারত ও পাকিস্তানের ‘টক শো’গুলোতে এবং ওই দু’দেশের রাজনৈতিক অঙ্গণে শেখ হাসিনার প্রশংসার এবং তাদের দেশের রাজনৈতিক নেতাদের সমালোচনার ঝড় বয়ে গেছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের টেলিভিশনগুলোতে সেভাবে শেখ হাসিনার প্রশংসা করা হয়নি। এটিই বাস্তবতা।’ তিনি বলেন, মানুষকে স্বপ্ন দেখাতে হবে। সেজন্য জাতির সাফল্য ও অর্জন গণমাধ্যমে তুলে ধরতে হবে। অবশ্য গণমাধ্যমে দায়িত্বশীলদের ভুল ত্রুটির এবং সরকারের সমালোচনাও হবে। কিন্তু জাতির সাফল্য যদি তুলে ধরা না হয়, তাহলে মানুষ আশাবাদী হবে না।’
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সুগন্ধযুক্ত সাবানে আকৃষ্ট হয় মশা






৪১৫ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমানের প্রথম ফ্লাইট - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
আশা করি আমেরিকা আর নিষেধাজ্ঞা দেবে না: কৃষিমন্ত্রী - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩১৫ চরমপন্থির আত্মসমর্পণ - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
"বিএনপি নির্বাচন ঠেকাতে আসলে প্রতিহত করা হবে" - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
"বিএনপি মাঝে মধ্যেই এক দফায় যায় আবার দফা বাড়ে" - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
এল সালভাদরে ফুটবল মাঠে পদদলিত হয়ে নিহত ১২ - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
মেক্সিকোতে কার রেসিং শোতে গোলাগুলি, নিহত ১০ - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
নতুন কোন নিষেধাজ্ঞা অন্য দেশের উপর নির্ভর করে: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]
"ইলিশা-১ কূপে মজুদকৃত গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ২৭ হাজার কোটি টাকা" - tathyasangjog
May 20, 2023[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের মান… […]