শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত
শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শশিকরে উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের ক্লাস উদ্বোধন শেষে আজ রবিবার থেকেই শুরু হয়েছে কার্যক্রম।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার ঐতিহ্যবাহী এই মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য সময় টেলিভিশন-এর স্পেশাল করসপনডেন্ট প্রসুন আশীষ, সাবেক চেয়ারম্যান বিভুতি ভূষণ বাড়ৈসহ সিনিয়র শিক্ষকমণ্ডলী ।









