অন্যান্য বিশ্ব সংযোগ

হামাসের হামলায় ইসরাইলে নিহত বেড়ে ৫০০

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এ পর্যন্ত ইসরাইলে ৫০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ হাজারের বেশি আহত হয়েছেন।

আজ রোববার ইসরাইলি গণমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেনে জানিয়েছে, হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ ইসরাইলি নিখোঁজ রয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ ৫২ মামলার মধ্যে প্রথম মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা