“লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”
লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেখানে (সোহরাওয়ার্দীতে) পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। সে কারণেও বিএনপি সেখানে সমাবেশ করতে চায় না। তারা নয়াপল্টনে করতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে তো তারা গাড়ি ভাঙচুর করতে পারবে না।
সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে। অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। নয়াপল্টনে সমাবেশ করার নামে অরাজকতা করলে সরকার কঠোর হাতে দমন করবে।
আরও পড়ুনঃ ঢাকা ও চট্টগ্রামে এইডসে আক্রান্ত বেশি: স্বাস্থ্যমন্ত্রী






বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন - tathyasangjog
December 1, 2022[…] […]
"বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে সব প্রধানমন্ত্রী খতিয়ে দেখছেন" - tathyasangjog
December 1, 2022[…] […]
১০ ডিসেম্বর নয়াপল্টনেই হবে বিএনপির গণসমাবেশ - tathyasangjog
December 1, 2022[…] […]
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠনে শুনানি ১৫ ডিসেম্বর - tathyasangjog
December 1, 2022[…] […]
বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার - tathyasangjog
December 1, 2022[…] […]