অন্যান্য দেশ সংযোগ

লিবিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় দেড়শ জনের মৃত্যু

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৫০ মানুষ নিহত হয়েছেন। তাছাড়া এ ঘতনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শনিবার লিবিয়ার বেনগাজি, সুসে, আল বায়দা, আল মার্জ ও ডেরনা শহরে আঘাত আনে ঘূর্ণিঝড়টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল আঘাত হানার পর গাড়ির ছাদে ও উঁচু জাগাগায় বসে আছেন স্থানীয়রা। তাদের সামনে কোমর সমান বন্যার পানি।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা কাইস ফাখেরি রয়টার্সকে বলেন, আমরা এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর বিষযে নিশ্চিত হয়েছি। ভবনধসের কারণে তাদের মৃত্যু হয়েছে। আমরাদের আশঙ্কা এই সংখ্যা ২৫০ হতে পারে। পরিস্থিতি খুবই খারাপ।

অন্যান্য অঞ্চলের হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সালেহ আল ওবাইদি নামে এক বাসিন্দা বলেন, আমি আজ সকালে আমার পরিবারসহ নিরাপদ স্থানে আসতে পেরেছি। সকালে যখন সবাই ঘুম থেকে উঠি, তখন দেখি বাড়ির চারপাশ পানিতে ডুবে গেছে।

আহমেদ মোহমেদ নামে আরেক বাসিন্দা বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম চারপাশে পানি। আমরা ভেতরে আটকা পড়ে ছিলাম। পরে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম অলমোস্তবালের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বন্যার পানিতে একাধিক গাড়ি ভেসে যাচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত পানি উঠে গেছে।

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য