রিজার্ভ সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী চীন
রিজার্ভ সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। তবে এক্ষেত্রে লেনদেনে নিজস্ব মুদ্রা ব্যবহারে তাগিদ দিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার সকালে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এ সময় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে চীনকে পাশে থাকার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী। তাগিদ দেন নতুন প্রকল্পে অর্থায়নেও।
ইয়াও ওয়েন জানান, আমেরিকার মুদ্রানীতির কারণে বিশ্বব্যাপী ডলার সংকটের মুখে চীনও জটিলতায় ভুগছে। এ কারণে অর্থছাড়ও করতে পারছে না চীন। তবে নিজস্ব মুদ্রায় লেনদেন করে সংকট সমাধান করতে পারে বাংলাদেশ ও চীন।
বিপরীতে চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশও পঞ্চবার্ষিক পরিকল্পনার আদলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে। সেই প্রেক্ষাপটে একই পথে হাঁটছে দুই দেশ।
আরও পড়ুনঃ কীভাবে নতুন মায়েরা বিষণ্নতার শিকার হন?





