রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে নিহত ১১
সাবেক সোভিয়েত রাষ্ট্রের দুই বন্দুকধারী একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে রাশিয়া।
নিহতরা যারা স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যেতে এসেছিল। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়া গত ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ লাখ রাশিয়ানদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন যারা আগে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে সম্মত হয়েছিলেন।
মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানায়, ১৫ অক্টোবর একটি সিআইএস (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট) দেশের দুই নাগরিক বেলগোরোড অঞ্চলের পশ্চিম সামরিক জেলার একটি প্রশিক্ষণ রেঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। এর ফলে, গুরুতর আহত ১১ জন মারা যায় এবং অপর ১৫ জন বিভিন্ন আঘাতের শিকার হয়েছে এবং তাদের চিকিৎসা সুবিধায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ





