রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছে।
শনিবার চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত আটজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।
পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, সংঘর্ষে মারা যাওয়া দুজনের লাশ হাসপাতালে আছে।
আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি





