Uncategorized

ভারতের দক্ষিণাঞ্চলে বন্যা ; ১০ জনের প্রানহানি

ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে ফের এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, বন্যার পানিতে তামিলনাড়– রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে এবং এতে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশেপাশের পুরো এলাকা পানির নিচে এবং উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়ছে, তামিলনাড়–র মুখ্য সচিব শিব দাস মীনা বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২,৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে।

সামাজিক গণমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেছেন, থুথুকুড়ি এবং তিরুয়েলভেলিসহ আরো অনেক জেলার পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে।
তামিলনাড়– রাজ্যের মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান