রোমানিয়া থেকে হাঙ্গেরি ঢোকার চেষ্টাকালে বাংলাদেশিসহ আটক ১০৭
রোমানিয়া সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টাকালে ১০৭ অভিবাসীকে আটক করা হয়েছে। এসব অভিবাসী বাংলাদেশ, সিরিয়া, মিশর, ইরাক, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিক।
গত ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন দেশের ১০৭ জন অভিবাসীর বেআইনিভাবে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার খবর জানিয়েছে রোমানিয়া বর্ডার পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৫ ডিসেম্বর সকালে। ওইদিন নাদলাক সীমান্তে আসা একটি মিনিবাস থেকে বাংলাদেশ ও সিরিয়ার ২০ জন নাগরিককে আটক করে সীমান্ত পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। গাড়ির চালক ছিলেন রোমানীয় নাগরিক।
একই দিন রাত ১০টায় দ্বিতীয় অভিযানে আরাদ অঞ্চলের নাদলাক-২ সীমান্ত পয়েন্টে আসা একটি গাড়ি থেকে বাংলাদেশ ও মিশরের আরও ২০ জন অভিবাসীকে আটক করা হয়।
আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না”





