প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ট্রাম্প
কলোরাডো অঙ্গরাজ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দিয়েছে। ফলে আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে এ রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রিপাবলিকান দলের এই প্রার্থী।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে তাণ্ডব চালিয়েছিলেন, সেখানে তার ভূমিকার জন্য কলোরাডো অঙ্গরাজ্যে ট্রাম্প লড়তে পারবেন না। এ সময় তারা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।
এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণা দল বলেছে, ‘চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট।





