‘ভাইয়া বলে ডাকবেন না’
সম্প্রতি ভারতে এক উবারচালিত গাড়ির সিটের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, সিটের পেছনে যাত্রীদের উদ্দেশ্যে চালক লিখে রেখেছেন, আমাকে ভাইয়া ও আংকেল বলে ডাকবেন না।
এই ছবি ঘিরে নেটিজেনদের আলোচনা বেশ দীর্ঘ হয়েছে। তারা সবাই যার যার মতামত দিয়েছেন। একজনের পরামর্শ, চালকের নামের সঙ্গে ‘জি’ যোগ করে ডাকা। তাহলে তিনি হয়তো সম্মানিত বোধ করবেন। তবে সেক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ চালককে নাম ধরে ডাকা আদৌ সম্মানজনক কি না, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ ১০ বছর বয়সী এই বালিকার আইকিউ পরীক্ষার স্কোর ১৬৩
একজন বলেছেন, সবাইকে স্যার-ম্যাম ডাকা স্বাভাবিক হয়ে উঠুক। আরেকজন বলেছেন, সবারই যোগ্য সম্মান পাওয়ার অধিকার রয়েছে।
তবে এই বিষয়ে মন ছুঁয়ে যাওয়া একটি কাহিনি জানিয়েছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, আমি এক ক্যাবচালককে ‘ড্রাইভার সাহেব’ বলে ডেকেছিলাম। ওই ব্যক্তি ২০ বছর ধরে ক্যাব চালাচ্ছেন। কিন্তু এর আগে কেউ কোনোদিন তাকে সাহেব বলে ডাকেনি। আমার কথায় তিনি খুব খুশি হয়েছিলেন। অনেক কথাও বলেছিলেন। বুঝতে পারিনি, বিষয়টি এতটা প্রভাব ফেলবে।






স্বামী বেঁচে আছেন; হতাশায় কফিন বিক্রি স্ত্রীর - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুনঃ ‘ভাইয়া বলে ডাকবেন না’ […]