“বৈকালিক স্বাস্থ্য সেবায় দরিদ্র মানুষ যেন সঠিক সেবা পায়”
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বৈকালিক স্বাস্থ্য সেবার কাঙ্ক্ষিত লক্ষ্য যেন পূরণ হয়, দরিদ্র মানুষ যেন সঠিক স্বাস্থ্য সেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের হলরুমে দায়িত্বরত ডাক্তার, নার্স ও প্যাথলজিস্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,এভাবে স্বাস্থ্য সেবাপ্রদান করা প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল। আজ থেকে সেবাটি চালু হলো। মানুষ যেন সেবার মাধ্যমে উপকার পায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
তিনি বলেন, দেশের গরিব মানুষদের স্বল্পমূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবার জন্য নতুন (বৈকালিক) উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি হাসপাতালের ডাক্তাররা সরকারি ডিউটি শেষ করে হাসপাতালের চেম্বারে নিয়মিত রোগীদের স্বাস্থ্যসেবা দেবেন। স্বল্পমূল্যে রোগীরা হাসপাতালের উন্নত মানের মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





