ভারতে মন্দিরের কূয়ায় ধসে নিহত ১৩
ভারতের মধ্য প্রদেশে একটি মন্দিরের ভেতর থাকা প্রাচীন কূয়ায় পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিন রাম নবমী উপলক্ষে মন্দিরটিতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক পুণ্যার্থী। এসময় একটি প্রাচীন কূয়ার ছাদের ওপর একসঙ্গে অনেকে দাঁড়ানোয় ভার সইতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে সেটি। এতে ৩০ জনের বেশি মানুষ কূয়ার ভেতরে পড়ে যান।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছি। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পুরো চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





