“বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা ক্লান্ত, কর্মীরা হতাশ। এ অবস্থায় গালিগালাজ করা ছাড়া তাদের করার কিছু নেই। দলটি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে।
আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলবো নাকি গিবত পার্টি বলবো। আওয়ামী লীগের গিবত করার জন্যই ইফতার পার্টি। স্রষ্টার প্রশংসার জন্য নয়, ইফতার পার্টির নামে ঢালাওভাবে সরকারের সমালোচনা করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে বিএনপি মিথ্যা বললে, জবাব তো দিতেই হবে। তারা মিথ্যা কথা বলা বন্ধ করুক। তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমরা গায়ে পড়ে কিছু বলতে যাব না।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার অভিযোগ নিয়ে এক বিএনপি নেতার বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা কেন ভাঙতে যাব? আমাদের কি কোনো দুর্বলতা আছে, যে বিএনপি থেকে লোক এনে সে ঘাটতি পূরণ করতে হবে। আওয়ামী লীগের বহু লোক। গত নির্বাচনে দেখেছেন প্রার্থিতা ফরম নিতে কত ভিড়। আওয়ামী লীগে কোনো দুর্ভিক্ষ নেই।
গত জাতীয় নির্বাচনে কিংস পার্টির সৃষ্টি নিয়ে সরকারের ভূমিকা আছে কি না এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।
বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাওয়া নিয়ে বিএনপির এক নেতার বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা বন্ধু রাষ্ট্র বলতে ভারতকে বুঝিয়েছে। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। নির্বাচনও হয়েছে। বিএনপির বন্ধপ্রতিম দেশের কাছে সাহায্য চাওয়ার অর্থ তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া। নির্বাচন ছাড়া তাদের কেউ ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।
বাংলাদেশের গণতন্ত্রের মানদণ্ড নিয়ে মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রতিবেদন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে। পৃথিবীর কেউ পারফেক্ট নয়। আমরাও সেই দাবি করি না। আমেরিকার এক সাবেক প্রেসিডেন্ট বলেছেন ‘আমি নির্বাচিত না হলে রক্তের বন্যা বয়ে যাবে।’ এটা কোন গণতন্ত্র? নির্বাচিত প্রেসিডেন্টকে সাবেক প্রেসিডেন্ট আজ পর্যন্ত মেনে নেয়নি। কাজেই মানদণ্ড বোঝা মুশকিল।
আমাদের দেশে ২১ বছর সামরিক শাসক এবং তার অনুসারীরা ক্ষমতায় ছিল। দেশে গণতন্ত্রের চর্চা ছিল না। গণতন্ত্রের নামে যারা ক্ষমতায় বসেছে তারা ১৫ ফেব্রুয়ারি মার্কা প্রহসনের নির্বাচন করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে হ্যাঁ না ভোট আরেকটা প্রহসন। যারা ওয়ান/ইলেভেনের সময় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার করেছে পরবর্তী নির্বাচনের জন্য। সেখান থেকে অস্বাভাবিকভাবে সরকার দুই বছর ক্ষমতায় থেকেছে। কাজেই আমাদের মানদণ্ড ভিন্নতর।
আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে”






"বিএনপি নির্বাচন বানচালে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো" - Tathya Sangjog
March 19, 2024[…] […]
জন্মনিয়ন্ত্রণ পিল কি সত্যিই বিষণ্নতা এবং আত্মহত্যার কারণ? - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ছে - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষ; নিহত ৫ - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
"প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কাছে বিএনপি-জামায়াত পরাজিত" - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
"প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদার মুক্তির মেয়াদের প্রজ্ঞাপন" - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
সেপ্টেম্বরের মধ্যে ‘এআই’ আইনের খসড়া করা হবে: আইনমন্ত্রী - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা; নিহত ২১ - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
"ঢাকার লক্কড়ঝক্কড় গাড়ি আমাদের উন্নয়ন অর্জনকে লজ্জা দেয়" - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
এখন থেকে প্রথম-তৃতীয় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চাইলেন শেখ হাসিনা - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]
জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প - Tathya Sangjog
March 19, 2024[…] আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকার… […]