জাতীয় ফিচার

“বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে। তারা কীভাবে ভুলে যায় যে, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। যার জন্য জনগণ তাদের বারবার ভোট দেয়।

শেখ হাসিনা আজ সোমবার জাতির পিতার ‘১০৪ তম জন্মবার্র্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে তেঁজগাওস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রমজান মাসে গরিব মানুষের মধ্যে ইফতার বিতরণ না করে সরকারের সমালোচনা করে। নিজেরা ইফতার খায়, আর আওয়ামী লীগের গীবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেটাই দেখে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং এর নির্বাচিত প্রতিনিধিরা ইফতার পার্টি না করে সারাদেশে গরিবদের মাঝে ইফতার বিতরণ করছে। দেশবাসী ও আওয়ামী লীগকে বার বার সমর্থন করেছে। কারণ তারা তাদের প্রয়োজনে আওয়ামী লীগকে সবসময় পাশে পেয়েছে।

সরকার প্রধান বলেন, ‘এই রমজান মাসে আমি সবাইকে বলব আপনাদের আশপাশে যারা দরিদ্র সাধারণ মানুষ রয়েছেন, তাদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন। আমরা যেমন ইফতার বন্টন করছি তাদেরকে সহযোগিতা করছি আপনাদেরকেও সেটা করতে হবে।

তিনি সংযমের এই মাসে বৈশি^ক অর্থনৈতিক মন্দার প্রভাবে মূল্যস্ফীতিতে দেশের সাধারণ জনগণেরর পাশে না দাঁড়ানোয় বিএনপি’র রাজনীতির সমালোচনা করে বলেন, তারা ইফতার পার্টি করে করুক, কিন্তু আপনারা দেখাবেন যে মানুষের পাশে আছেন। আর এই কারণেই তো মানুষ আমাদেরকে ভোট দেয়। বাংলাদেশের মানুষ যে বারবার আমাদেরকে ভোট দেয় সেটাতো এই কারণেই।

প্রধানমন্ত্রী বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে বলেন, এখন এই দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তিনি বলেন, তারা কোন সাহসে সেটা চায় কারণ, ২০০৮ সালের নির্বাচনে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল। খালেদা জিয়াও সুস্থ ছিলেন, যদিও রাজনীতি করবে না বলে তারেক রহমান মুছলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে হাওয়া ভবনের খাওয়া খেয়ে লন্ডনে তো তখন তারও রমরমা অবস্থা। কিন্তু সে সময়েও তারা আসন পেয়েছিল ৩০টি, অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি আসন। এটাও তো তাদের মনে রাখা উচিত। কাজেই কীসের আশায় তারা চায়, বুঝতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশের গরীবের পেটে ভাত থাকে, গরীবের মাথা গোজার ঠাঁই হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না।

সরকার প্রধান বলেন, কোন মানুষ ভূমিহীন-গৃহহীন যে থাকবে না আমরা সেটারই বাস্তবায়ন ঘটিয়ে যাচ্ছি, আর সেটাই ওদের সহ্য হয় না। সাধারণ মানুষ, গরীব মানুষ ভালো থাকলে সেটা তাদের পছন্দ হয় না।

তিনি বলেন, ‘কাজেই তারা যে চায় সেটা ইলেকশনের জন্য নয়, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য। কাজেই এই দেশকে আর কখনো অন্ধকার যুগে ফেলে দিতে পারবে না। কারণ, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। মুজিব জন্মগ্রহণ করেছেন এই দেশের দু:খী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর তাঁর আদর্শ ধারণ করেই আমরা সেটা করে যাব ইনশাআল্লাহ।’

আরও পড়ুনঃ “বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে”

রিপোর্টার

About Author

5 Comments

  1. "স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে" - Tathya Sangjog

    March 18, 2024

    […] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ… […]

  2. "ভারতের জন্য ভোটাধিকার ও গণতন্ত্র বঞ্চিত হয়েছে এদেশের মানুষ" - Tathya Sangjog

    March 18, 2024

    […] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ… […]

  3. দেশের বাজারে স্বর্ণের দাম কমলো - Tathya Sangjog

    March 18, 2024

    […] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ… […]

  4. দেশে আড়াই মাসে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু - Tathya Sangjog

    March 18, 2024

    […] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ… […]

  5. "বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে" - Tathya Sangjog

    March 18, 2024

    […] আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে ক্ষমতাচ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র