বিশ্ব সংযোগ

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

জাপানের রাজধানীর টোকিও’র কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৫০ কিলোমিটার ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

এদিকে পূর্ব জাপান রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে টোকিও এবং শিন-আওমোরি স্টেশনের মধ্যে চলাচলকারী তোহোকু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়।

এর আগে, গেল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে জাপানের টোকিওতে ৬ মাত্রার কম্পন অনুভূত হয়।

জাপানের ন্যাশনাল ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে। সেখানে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা