জাতীয়

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলা; নিহত ১৯

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলা; নিহত ১৯

আফগানিস্তানের রাজধানীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটে, প্রাধানত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের লোকরা বসবাস করে।

কাবুল পুলিশ জানিয়েছে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার সময় শিক্ষার্থীরা একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এতে ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। শিক্ষাকেন্দ্রটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের কোচিং করানো হয়। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ দেয়।

আরও পড়ুনঃ ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেহ রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, ‘নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরণ এবং হতাহতদের বিস্তারিত পরে জানানো হবে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র