জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম (৫৫), সদস্য আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে৷ আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল কালাম নামের এক দিনমজুর বলেন, বিকট শব্দ শুনে দেখতে পাই প্রাইভেটকারের এক যাত্রী ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটির কাছে গিয়ে ভেতরে নিহত আরও দুইজনকে দেখতে পাই। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। প্রাইভেটকারটি সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র