বিশ্ব সংযোগ

প্রবল তুষারপাতে আফগানিস্তানে ১৫ জনের মৃত্যু

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে প্রবল তুষারপাতের কারণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বালখ ও ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে তুষারপাতের কারণে। খাদ্যের অভাব ও তীব্র ঠাণ্ডার কারণে রাজ্য দু’টিতে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে।

প্রবল তুষারপাতের কারণে বহু জায়গায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খাবার বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসে পৌঁছতে পারছে না সেখানে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের।

অনেক জায়গায় বরফের জেরে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। তাই নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়েছেন অনেকে।

তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তায়িন বলেন, পরিস্থিতির মোকাবিলায় প্রতিটি প্রদেশে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন খুব দ্রুত সব রাস্তা থেকে বরফ সরানোর জন্য উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ বেইলি রোডে আগুন; দগ্ধদের চিকিৎসায় টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা