জাতীয় ফিচার

বেইলি রোডে আগুন; দগ্ধদের চিকিৎসায় টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে দগ্ধদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা পাঠিয়েছেন।

আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, শুক্রবার (১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বেইলি রোডে অগ্নিকাণ্ডের বিষয়ে আমার কথা হয়েছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের প্রয়োজনীয় যত্ন নিতে বলেছেন আমাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার সব খরচ তিনি নিজেই বহন করবেন। আমাদের এখানে তার একটা ফান্ড আছে। সেই ফান্ডে আজ সকালে বেশ কিছু টাকাও পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

এই অগ্নিকাণ্ডের এ ঘটনায় আশঙ্কাজনক ৫ জন এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২ জন।

মন্ত্রী আরও বলেন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছি। এ বোর্ডের প্রধান হিসেবে রয়েছি আমি। দগ্ধ ১১ জন রোগীর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ৬ জনকে ছেড়ে দেবো। আর ৫ জন থাকবে। যাদেরকে ছেড়ে দেবো, তারা মোটামুটি ভালো আছেন। আর বাকি যে ৫ জন থাকবেন, তারা কেউ শঙ্কামুক্ত নন। যারা আছেন, তাদেরকে আমরা আরও পর্যালোচনা করে কয়েক দিন পর সিদ্ধান্ত নেবো কী করা যায়।

এদিকে বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

মন্ত্রী বলেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।
 
চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মনের বিরুদ্ধে হাসপাতাল বন্ধ নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

আরও পড়ুনঃ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্থ করে অপতথ্য: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র