খেলা

প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স

ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল করে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট রাউন্ডে ফ্রান্সকে তুললেন কিলিয়ান এমবাপ্পে।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোন ম্যাচে ডেনমার্কে হারাতে সমর্থ হলো ফ্রান্স। এছাড়াও দীর্ঘ ৭ বছর পর ডেনমার্ককে হারালো তারা। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৬১ মিনিটে ম্যাচে প্রথমবারের মত লিড নেয় ফ্রান্স। থিও হার্নান্দেজের পাস থেকে গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন এমবাপ্পে। বিশ্বকাপে এটি তার ৬ষ্ঠ গোল। এক গোল খেয়েই যেন ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে পড়ে ডেনমার্ক।

৬৮ মিনিটে সমতায় ফেরে ডেনমার্ক। ম্যাচে ফ্রান্সকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি বার্সেলোনার ডিফেন্ডার ক্রিস্টেনসেন। তবে ম্যাচের ৮৬ মিনিটে গ্রিজম্যানের অসাধারণ ক্রসে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে। জোড়া গোল করে বিশ্বকাপে মাত্র ২৩ বছর বয়সে ৭ গোলের মালিক হয়ে যান এই ফরাসি তারকা ফুটবলার।

রিপোর্টার

About Author

6 Comments

  1. বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

  2. সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

  3. কাতারকে অনায়াসে হারিয়ে গ্রুপসেরা নেদারল্যান্ডস - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

  4. বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সেনেগাল - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

  5. ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

  6. জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান নিহত - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

খেলা

‘বাংলাদেশের এই সম্মান কখনো ভুলবো না’

সাদা পোশাকে বিদায়ী ম্যাচ রস টেলরের। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামার সময় বাংলাদেশের ক্রিকেটারদের দেয়া ‘গার্ড অব অনার’ হৃদয়ে
Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর