ইতালিতে ভূমিধসে ৮ জনের মৃত্যু
ইতালিতে প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসে এক শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াএ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
শুক্রবার রাতে এই অঞ্চলে একটি প্রবল ঝড় আঘাত হানলে শনিবার ভোরে ইসচিয়া দ্বীপের কাসামিসিওলা তার্ম এলাকায় ভূমিধস ঘটে। এতে ওই এলাকার বহু ঘরবাড়ি কাদা ও পানিতে তলিয়ে যায়। এছাড়া কাদাপানির তোড়ে ভেসে যায় বেশ কয়েকটি গাড়ি।
ভূমিধসের ঘটনাটি নিশ্চিত করেছেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি। তিনি বলেছেন, ভূমিধসের ঘটনায় ৮ জন মারা গেছেন। এছাড়া আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী





