সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
গ্রুপ-জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেন কাসেমিরো। এর আগে ৬৪ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারনে বাতিল হয়।
এ জয়ে ২ খেলায় ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে সুইজারল্যান্ড ৩, ক্যামেরুন-সার্বিয়ার ১ করে পয়েন্ট আছে।
দোহার ৯৭৪ স্টেডিয়ামে দলের সেরা তারকা নেইমার ও ডানিলোকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এর আগে কোন জয় নেই ব্রাজিলের। তাই কিছুটা চাপে থেকেই সুইসদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।
আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন সার্বিয়ার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।
আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স





