পাকিস্তানে মোষের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে সিংহ
পাকিস্তান মোষের থেকে সস্তা পাওয়া যায় সিংহ। মোষের থেকেও অনেক কম দামে এই দেশের নাগরিকরা পশুরাজকে কিনে বাড়িতে আনতে পারবেন।
পাকিস্তানে একটি মোষ কিনতে গেলে খরচ করতে হতে পারে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এমনকি সেই দর ১০ লক্ষেও পৌঁছাতে পারে। অপরদিকে আপনি যদি সিংহ কিনতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে দেড় লক্ষ টাকা ।
পাকিস্তানের সরকারি তহবিলে বেশ টান পড়েছে। যার কারণে চিড়িয়াখানাগুলির বরাদ্দ টাকায় দেখা দিয়েছে ঘাটতি। খাবার যোগাড় করতে হিমশিম খাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই এই সংকট কাটাতে লাহোরের সাফারি জু সিদ্ধান্ত নিয়েছে তাদের কাছে থাকা প্রায় ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করে দেবে। প্রায় ১৪২ একরের উপর এই চিড়িয়াখানায় রয়েছে ৪০টিরও বেশি আফ্রিকান সিংহ।
আরও পড়ুনঃ স্বামী বেঁচে আছেন; হতাশায় কফিন বিক্রি স্ত্রীর
যাদের খাবার যোগাড় করা, দেখভাল করা বেশ ব্যয় সাপেক্ষ হয়ে উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে ১২টি আফ্রিকান সিংহ দেড় লক্ষ টাকা দরে বিক্রি করে দেবে। এর মধ্যে রয়েছে তিনটি সিংহী।
ইচ্ছুক ক্রেতারা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই চিড়িয়াখানা থেকে সিংহ কিনতে পারবেন। যদিও এই দেশের মানুষের সিংহ সম্পর্কে আগ্রহ কম নয়। বহু নাগরিক বেশ উৎসাহ নিয়েই সিংহ কেনেন।






নিরামিষভোজী কুমিরের মৃত্যু - tathyasangjog
October 9, 2022[…] […]