হোয়াটসঅ্যাপে নেয়া যাবে না স্ক্রিনশট
স্ক্রিনশটের নেতিবাচক ব্যবহার এড়াতে ভিউ ওয়ানস নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তা একবার দেখলেই মুছে যায়।
ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষায় সর্বদাই সচেষ্ট হোয়াটসঅ্যাপ। কোম্পানিটি এরই মধ্যে নতুন এ টুলসহ বেটা সংস্করণ তৈরি করেছে। আর বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা যাচাইও শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুনঃ বাজারে এলো ‘গুগল পিক্সেল ওয়াচ’
হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট নিতে গেলে ‘ক্যান্ট টেক স্ক্রিনশটস ডিউ টু সিকিউরিটি পলিসি’ বার্তা দেখা যাবে। অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিলেও বার্তাগুলো কালো হয়ে যাবে। ফলে বার্তার তথ্য দেখা যাবে না।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটার অধীনে থাকা আরেক অ্যাপ মেসেঞ্জারে কোনো বার্তার স্ক্রিনশট নেয়া হলে ব্যবহারকারীকে সেই তথ্য জানিয়ে দেয় ফেসবুক। তবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেয়ার চেষ্টা করলে ব্যবহারকারীকে তা জানানোর ব্যবস্থা এখনও চালু হয়নি।






‘অ্যাডাল্ট’ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে এক-তৃতীয়াংশ ব্রিটিশ শিশুর - tathyasangjog
October 9, 2022[…] আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে নেয়া যাবে না স্ক্রিনশট […]
সুজুকির সুপারবাইক হায়াবুসায় ১০০ কি. মি. গতি তোলা যাবে ২.৮৬ সেকেন্ডে - tathyasangjog
October 9, 2022[…] আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে নেয়া যাবে না স্ক্রিনশট […]