দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৫ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১, ঢাকা উত্তর সিটিতে ২৫১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২, খুলনা বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ১৮, বরিশাল বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ২০ এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৫ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫৪ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৯ জন। তাদের মধ্যে ৪৫ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৫৪ দশমিক ৬ শতাংশ নারী।
মোট আক্রান্ত ২১ হাজার ৭৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন





