“নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি”
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ৭০ কোটি টাকায় গ্যাস পাইপলাইন ও ৫৮৮ কোটি টাকা ব্যয়ে গ্যাস কূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ৭০ কোটি টাকায় গ্যাস পাইপলাইন ও ৫৮৮ কোটি টাকা ব্যয়ে গ্যাস কূপ খননের প্রকল্প রয়েছে। নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএনজি আমদানি ভ্রান্ত নীতি।
আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, নিরপেক্ষভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য নতুন প্রকল্পকগুলোকেই শুধুমাত্র একনেকে অনুমোদন হবে। কিছু প্রকল্প অনেকদিন ধরে ঝুলে আছে, সেগুলোও দেখা হবে।
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাদ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, চলমান প্রকল্প কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই-বাছাই করতে চান উপদেষ্টারা। বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প একনেকে পাস করা হবে। তারপর সেগুলো নজরে রাখা হবে। বিদেশি অর্থের পরিপূর্ণ ব্যবহার করা হবে।
অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি আরও বলেন, ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকার অনুমোদনের মধ্যে সরকারি তহবিল থেকে অর্থায়ন হবে ৯৬৩ কোটি ৮২ লাখ টাকা। আর বিদেশি ঋণ ও অনুদান ১০০ কোটি ১৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৮ কোটি ১৬ লাখ টাকা।






ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান - Tathya Sangjog
September 18, 2024[…] আরও পড়ুনঃ “নিজেদের গ্যাসের সম্ভাবনা থাকতেও এলএ… […]