খেলা ফিচার

দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে।

স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে।

বাংলাদেশের এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। ২–০ হওয়ার পর নেপালের গোলটি করেন অনিতা বাসনেত।

আরও পড়ুনঃ ভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে নেপাল। বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৪৭। নেপালের ১০২। অতীত পরিসংখ্যানও ছিল নেপালের পক্ষে। এর আগে বাংলাদেশ–নেপাল ৮ বারের সাক্ষাতে ৬ বার জয় নেপালের। ২ বার ড্র। আর ঘরের মাঠের দর্শকদের গগনবিদারী আওয়াজ তো ছিলই। কিন্তু কোনো কিছুই যেন আটকে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েদের।

রিপোর্টার

About Author

2 Comments

  1. ছাদখোলা বাসেই বরণ করা হবে বাংলার মেয়েদের - tathyasangjog

    September 19, 2022

    […] আরও পড়ুনঃ দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার