দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা
স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিল বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে।
বাংলাদেশের এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। ২–০ হওয়ার পর নেপালের গোলটি করেন অনিতা বাসনেত।
আরও পড়ুনঃ ভুটানের জালে ৮ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে নেপাল। বাংলাদেশের র্যাঙ্কিং ১৪৭। নেপালের ১০২। অতীত পরিসংখ্যানও ছিল নেপালের পক্ষে। এর আগে বাংলাদেশ–নেপাল ৮ বারের সাক্ষাতে ৬ বার জয় নেপালের। ২ বার ড্র। আর ঘরের মাঠের দর্শকদের গগনবিদারী আওয়াজ তো ছিলই। কিন্তু কোনো কিছুই যেন আটকে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েদের।






৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত পরীক্ষা - tathyasangjog
September 19, 2022[…] […]
ছাদখোলা বাসেই বরণ করা হবে বাংলার মেয়েদের - tathyasangjog
September 19, 2022[…] আরও পড়ুনঃ দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশের মেয়েরা […]