জাতীয় ফিচার

তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা পোশাক এবং তা রপ্তানি নিয়ে কাজ করছেন তাদের নতুন বাজার খুঁজতে হবে। বিভিন্ন দেশের পছন্দ ভিন্ন ভিন্ন হয়। তা মাথায় রেখে নতুন পণ্য তৈরি করতে হবে।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বস্ত্র দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান তিনি।

অনুষ্ঠানে তিনি ছয়টি জেলায় ছয়টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানেরও উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী আমাদের পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তাধারার সম্মিলন ঘটানোরও আহবান জানান। তিনি বলেন, ইতোমধ্যে বেসরকারি খাতে দেশে একটি ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে। ফ্যাশন ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। কোন সময়ে কোন রং ও ডিজাইন ব্যবহার হবে, কোনটার চাহিদা বেশি এটা একটা ঘুর্ণায়মান অবস্থা এবং প্রতি নিয়ত পরিবর্তনশীল। তাই এই পরিবর্তনশীলতার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।

তিনি বলেন, আমাদের গার্মেন্টস শিল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা রপ্তানিকারক তাদের আমি অনুরোধ করবো আপনাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন পোষাক ব্যবহার হয়ে থাকে সেভাবে আমরা নতুন বাজার খুঁজে বের করতে পারি।

আসন্ন ৪র্থ শিল্প বিপ্লবে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বড় বড় ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য তাঁর সরকার দেশের জনগণকে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলছে। বাংলাদেশের যুব সমাজ অত্যন্ত দক্ষ। তাদেরকে একটু প্রশিক্ষণ দিলেই তারা উন্নতমানের কাজ করতে পারে।

তিনি বলেন, দ্রুততর সেবা প্রদানের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তরে ওয়ান স্টপ সার্ভিস প্রবর্তন করা হয়েছে এবং ই-নথির মাধ্যমে বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এর ফলে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা এখন সহজে এবং স্বল্প সময়ে তাদের প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করতে পারছেন।

পাশাপাশি বস্ত্রখাতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য তাঁর সরকার বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) ১৬টি বন্ধ মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে (পিপিপি) চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন উদ্বোধন করা ছয়টি টেক্সটাইল ইনষ্টিটিউট হচ্ছে- ‘শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ’, ‘শহিদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল’, ‘শহিদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, মান্দা, নওগাঁ’, ‘বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ’, ‘ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট’ এবং ‘শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর।’

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ আজিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী তৈরী পোশাক খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বর্তমান সরকারের আমলে তৈরী পোষাক শিল্পের উন্নয়নের ওপর একটি প্রামান্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার

About Author

12 Comments

  1. রাষ্ট্রপতির সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  2. দ্বিতীয় সুযোগে ফাইনালে মাশরাফির সিলেট - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  3. ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিতেই লাখ টাকা অনুদান পেলেন হিরো আলম - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  4. ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১ - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  5. যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-সৌদি - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর…* […]

  6. একই দিনে দুই দিবস, পর্যটকে মুখরিত ছিলো কক্সবাজার - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  7. সারাদেশে ১০৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  8. পরীমণির ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথশিশুরা নিমন্ত্রিত - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  9. নতুন স্মার্টফোন অপো এ৭৭ বাজারে, দাম ২৩ হাজার - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  10. বাজারে এসেছে ওয়ালটনের ডাইরেক্ট কুল রেফ্রিজারেটরের নতুন মডেল - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

  11. ওয়ালটনের রেফ্রিজারেটরের নতুন মডেলটি এখন বাজারে - tathyasangjog

    February 14, 2023

    […] আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান কর… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র